Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের ক্ষোভ

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের ক্ষোভ

মুহসিন মোল্লা, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে জোট নিয়ে নানা গুঞ্জন থাকলেও, বাস্তবে তা আলোর মুখ দেখা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষ করে জোটের অন্যতম শরিক হতে যাওয়া জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলনের একাধিক দায়িত্বশীল নেতার অভিযোগ, জোট গঠনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর ‘মোড়লগিরি’ ও দ্বিমুখী আচরণ। তারা বলছেন, জামায়াত মুখে ঐক্যের বুলি আওড়ালেও বাস্তবে সিদ্ধান্ত গ্রহণের সময় ভিন্ন অবস্থান নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা বলেন, ‘‘জোট রাজনীতি সম্পূর্ণ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু জামায়াতের সাম্প্রতিক আচরণে সেই বিশ্বাস বারবার প্রশ্নের মুখে পড়ছে। তারা যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না নিয়ে কৌশলী নীরবতা বা দ্বিধাগ্রস্ত ভূমিকা পালন করছে, যা পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।’’

জোটের এই টানাপড়েনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এ বিষয়ে দলের সহকারী মহাসচিব সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের দৈনিক সকালবেলাকে বলেন, ‘‘আমরা নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছি। জামায়াতে ইসলামীর সঙ্গে এখন পর্যন্ত আমাদের কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।’’

তবে তিনি আলোচনার পথ পুরোপুরি বন্ধ নয় উল্লেখ করে বলেন, ‘‘বিষয়টি নিয়ে আলোচনা একেবারে বন্ধ—এমনটাও আমরা মনে করি না। তবে রাজনৈতিক বাস্তবতায় সমঝোতা সময়সাপেক্ষ বিষয়। পারস্পরিক শ্রদ্ধা ও নীতিগত অবস্থান স্পষ্ট থাকলে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। কিন্তু একতরফা সিদ্ধান্ত বা প্রভাব বিস্তারের চেষ্টা থাকলে সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।’’

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অতীত অভিজ্ঞতা ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ইসলামি দলগুলোর মধ্যে আস্থার সংকট প্রকট। পারস্পরিক বিশ্বাস ও নীতিগত স্বচ্ছতা নিশ্চিত না করতে পারলে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা কঠিন হবে।

এদিকে, ইসলামী আন্দোলনের নেতাদের এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

1

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

2

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

3

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

4

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

5

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

6

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

7

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

8

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

9

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

10

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

11

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

12

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

13

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

14

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

15

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

16

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

17

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

18

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

19

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

20
সর্বশেষ সব খবর