Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা নেই নির্বাচনে

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা নেই নির্বাচনে

ঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। এর ফলে বগুড়া-২ আসন থেকে তার নির্বাচন করতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

গত ২৪ ডিসেম্বর ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দেন হাইকোর্ট। 

এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছিলেন, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো।

যার ধারাবাহিকতায় ঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

1

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

2

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

3

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

4

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

5

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

6

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

7

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

8

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

9

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

10

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

11

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

12

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

13

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

14

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

15

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

16

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

17

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

18

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

19

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

20
সর্বশেষ সব খবর