Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃত্যু

তারেক হায়দার, কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনয়ন পাবার খবর শুনে খুশিতে লাফ দিতে গিয়ে স্ট্রোকে প্রাণ হারালেন আরেক বিএনপি নেতা।

বৃহস্পতিবার বিকেলে মহেশখালী উপজেলার কালারমারছড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, তখন দ্বিতীয় বারের মতো মনোনয়ন পান কক্সবাজার-২ এর সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজুল্লাহ ফরিদ।

স্থানীয় সূত্র বলছে, সাবেক এমপি আলমগীর ফরিদের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর শুনেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ।

মনোনয়নের খবর শুনে প্রথমে খুশিতে লাফ দিয়ে উঠেন ফরিদ। এরপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর পুরো মহেশখালীতে আনন্দের মাঝেও শোক বিরাজ করছে। ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

1

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

2

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

3

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

4

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

5

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

6

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

7

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

8

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

9

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

10

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

11

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

12

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

13

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

14

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

15

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

16

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

17

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

18

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

19

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

20
সর্বশেষ সব খবর