Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া করা হয়েছে। এ সময় বালুভর্তি ইঞ্জিনসহ ৩টি নৌযান জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩২), একই উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের জুলহাজ মিয়ারে ছেলে মনির হোসেন (২৭), শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৮), জামালগঞ্জ উপজেলার ঝনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩০) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সেরালি মিয়ার ছেলে নজরুল (২৫)। 

এরমধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ৬ মাস করে এবং বাকীদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন  বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

1

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

2

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

3

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

4

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

5

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

6

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

7

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

8

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

9

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

10

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

11

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

12

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

13

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

14

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

15

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

16

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

17

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

18

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

19

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

20
সর্বশেষ সব খবর