Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি কর্মীরা

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি কর্মীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের কাছ থেকে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই রাতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে পুলিশ আটক করে। পুলিশ সদস্যরা যখন তাকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রিপন, ছোটি, হিরণ, রাজনসহ একদল নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযোগ উঠেছে, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে আটক খোকাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতা খোকা দীর্ঘদিন ধরে ইউনিয়নে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে বিএনপি নেতারা প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটান, যা আইনের শাসনের প্রতি চরম অবমাননা বলে মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দপুর চৌরাস্তার একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "যেখানে পুলিশ সদস্যরা নিজেরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে? এই ঘটনাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন প্রয়োগে বাধা দেওয়ার নজির হিসেবে দেখছেন অনেকে।"

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন যদি এই ঘটনায় দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে ভবিষ্যতে এটি আরও বড় ধরনের বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি

1

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

2

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

3

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

4

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

5

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

6

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

7

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

8

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

9

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

10

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

11

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

12

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

13

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট

14

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

15

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

16

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

17

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

18

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

19

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

20
সর্বশেষ সব খবর