Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।

উল্লেখ্য, পলাতক ইলিয়াসের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

1

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

2

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

3

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

4

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

5

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

6

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

7

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

8

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

9

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

10

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

11

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

12

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

13

সাভারে পার্কিং করা বাসে আগুন

14

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

15

নিউইয়র্ক মেয়র নির্বাচন, যেসব কারণে এগিয়ে মুসলিম প্রার্থী

16

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

17

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

18

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

19

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

20
সর্বশেষ সব খবর