Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

সোমবার সন্ধ্যায় মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। 

তারা জানায়, অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বেশিরভাগ শ্রমিকই ডায়রিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, যেসব শ্রমিক এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় সবারই ডায়রিয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। 

কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানায়, সোমবার সন্ধ্যা থেকে অনেক শ্রমিকের মাথা ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। তবুও কারখানা ছুটি দেয়নি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আমরা কারখানায় প্রবেশ করার পর আরও অনেকে অসুস্থ হয়ে পড়ে। 

তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পানের পরই পেট ব্যথা শুরু হয়। তারপর ডায়রিয়াতে আক্রান্ত হয়ে পড়ি। 

মোয়েজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, আমাদের শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সকল শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের অর্থায়নে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

1

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

2

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

3

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

4

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

5

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

6

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

7

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

8

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

9

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

10

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

11

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

12

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

13

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

14

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

15

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

16

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

17

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

18

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

19

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

20
সর্বশেষ সব খবর