Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সরেজমিন তদন্ত না করে এবং কাগজপত্র পর্যালোচনা ছাড়াই একতরফা মিথ্যা প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এমনটি করেছেন বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শেখ ফারুক হোসেন।

লিখিত অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সদরের থানাঘাটা গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মৃত আবুল হোসেনের ছেলে আবু তাহের গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (নং-১৬৫৮/২৫) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ওপর অর্পণ করেন। পরবর্তীতে এসিল্যান্ড বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য সাতক্ষীরা পৌর ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন।

ভুক্তভোগী শেখ ফারুক হোসেনের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে এবং বিবাদী পক্ষের কোনো কাগজপত্র বা বক্তব্য যাচাই না করেই প্রথম পক্ষের (বাদী) দ্বারা প্রভাবিত হয়ে একটি মনগড়া ও অসত্য প্রতিবেদন দাখিল করেছেন।

ফারুক হোসেন বলেন, ‘‘উক্ত নালিশি সম্পত্তিটি আগেই আমার নামে মীমাংসা (মিডিয়েশন) হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করায় একাধিক পত্রিকায় বিস্তারিত খবরও প্রকাশিত হয়েছে। অথচ ভূমি কর্মকর্তা প্রকাশ্যে কিছুই না দেখে অফিসে বসেই তদন্ত প্রতিবেদন দিয়েছেন, যা ন্যায়বিচারের পরিপন্থী।’’

মিথ্যা প্রতিবেদনের কারণে হয়রানির শিকার শেখ ফারুক হোসেন বিষয়টি পুনরায় সরেজমিনে তদন্ত সাপেক্ষে সঠিক প্রতিবেদন দাখিল এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

1

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

2

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

3

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

4

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

5

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

6

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

7

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

8

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

9

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

10

আজও ঢাকার তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

11

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

12

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

13

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

14

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

15

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

16

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

17

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

18

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

19

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর