Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পের সময় নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে মুগদা থানার মদিনাবাগ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা।

তিনি বলেন, ৫০ বছর বয়সী মাকসুদ মুগদা মদিনাবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। ভূমিকম্পের সময় তিনি ভবনের ওপরে ছিলেন। ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসার পরপরই ওই ভবনেরই ছাদের রেলিং ভেঙে পাশের ভবনের ওপর পড়ে। সেখান থেকে রেলিংয়ের অংশ মাকসুদের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আবু ইউসুফ মৃধা আরও জানান, মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাকসুদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

1

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

2

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

3

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

4

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

5

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

6

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

7

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

8

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

9

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে

10

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

11

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

12

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

13

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

14

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

15

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

16

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

17

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

18

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

19

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

20
সর্বশেষ সব খবর