Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। 

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন। এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও অভিযোগ করে বলেন, একটি দল বলেছে, প্রশাসনে তাদের লোক থাকতে হবে। প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনো সরানো হয়নি। তাদের সরানোর দাবি জানান তিনি।

প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।’

চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব, কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাব।’

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবো না।’

তিনি বলেন, ‘আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, তা অটুট থাকবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজ চলছে। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এনসিপি সংসদে লোক পাঠানোর কাজ করছে।

মনোনয়নপ্রত্যাশীদের আজ এবং কাল অর্থাৎ সোমবার আবু সাঈদ কনভেনশন সেন্টারে সাক্ষাৎকার চলবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

1

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

2

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

3

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

4

যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হাম

5

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

6

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

7

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলিতে নিহত ৪

8

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

9

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

10

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

11

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

12

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

13

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

14

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

15

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

16

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

17

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

18

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

19

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

20
সর্বশেষ সব খবর