Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিলম্বে শুরু হতে পারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

বিলম্বে শুরু হতে পারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুক্ষণ বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য জানান প্রেসসচিব।

তিনি বলেন, ‘আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত।

 

প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান।

এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছে।

 

এদিকে বিভিন্ন পক্ষের দাবি জুলাইযোদ্ধাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতেজুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন করা হয়েছে। এতে জুলাইযোদ্ধাদের দাবি বাস্তবায়ন হয়েছে বলে মনে করছে ঐকমত্য কমিশন।

 

দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদেরজুলাই শহীদ পরিবার আহত যোদ্ধাপরিচয় দেওয়া ব্যক্তিরা। তারা গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেন। আজ সকালে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়জুলাই সনদ ২০২৫স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

1

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

2

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

3

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

4

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

5

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

6

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

7

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

8

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

9

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

10

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

11

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

12

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

13

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

14

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

16

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

17

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

18

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

19

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

20
সর্বশেষ সব খবর