Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ছয় জন ডিন তাদের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থী প্রতিনিধি ও ডিনদের সঙ্গে আলোচনার পর ছয় ডিন স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। 

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম এক্রাম উল্ল্যাহ বলেন, দিনে কী ঘটেছে, তা বিস্তারিত বলতে পারছি না। তবে আমরা স্পষ্টভাবে জানিয়েছি—আর দায়িত্বে থাকতে আগ্রহী নই।

এ বিষয়ে জানতে একাধিকবার উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে সকাল ১০টার দিকে ছয় ডিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে অবস্থান নেন। এ সময় ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে থাকা সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এদিন কোনও ডিন কিংবা বিভাগের শিক্ষককে ক্লাসে উপস্থিত থাকতে দেখা যায়নি। 

দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দফতরে গিয়ে তাদের দাবির কথা জানান। সেখানে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবন না ছাড়ার ঘোষণা দেন। একপর্যায়ে রেজিস্ট্রার ভবনের পাশাপাশি উপ-উপাচার্য ও প্রক্টরের দফতরেও তালা দেওয়া হয়। 

আধা ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। এরপর উপ-উপাচার্য, প্রক্টর ও জনসংযোগ দফতরের প্রশাসকের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় রাতে পুনরায় সভা ডাকার ঘোষণা দিয়ে আলোচনা শেষ করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে আওয়ামীপন্থি হলুদ প্যানেলের প্রার্থীরা ডিন হিসেবে নির্বাচিত হন। গত বুধবার এসব ডিনের নির্ধারিত মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য। এরপর থেকে আন্দোলন শুরু করেন একদল শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

1

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

2

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

3

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

4

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

5

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

6

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

7

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

8

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

9

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

10

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

11

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

12

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

13

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

14

সমুদ্রে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ বানানোর নেপথ্যে যে কারণ

15

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

16

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

17

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

18

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

19

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

20
সর্বশেষ সব খবর