Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্রশিক্ষণ

শুরু হচ্ছে  আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্রশিক্ষণ

বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে এবং এ খাতের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে, সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) একটি বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের আয়োজন করতে যাচ্ছে। এই প্রকল্পের শিরোনাম দেওয়া হয়েছে—‘ফ্রিল্যান্স ফোকাস: আপস্কিলিং ফর আ বেটার ফিউচার’।

১০ দিনের এই প্রশিক্ষণের আওতায় মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে তিনটি ব্যাচে ভাগ করে আধুনিক ও বাজারে চাহিদাসম্পন্ন দক্ষতায় প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্পের আওতায় যা থাকছে:

  • মার্কেটপ্লেস দক্ষতা: আপওয়ার্ক, ফাইভআর, লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশনের দক্ষতা অর্জন।

  • যোগাযোগে পারদর্শিতা: উন্নত প্রপোজাল প্রস্তুতকরণ এবং কার্যকর গ্রাহক যোগাযোগে পারদর্শিতা অর্জন।

  • পেশাদার পোর্টফোলিও: বাস্তব কাজের মাধ্যমে একটি মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ।

  • আর্থিক ব্যবস্থাপনা: প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা।

  • ক্যারিয়ার রোডম্যাপ: দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার জন্য সুস্পষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা।

প্রকল্পের কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে। প্রশিক্ষণ প্রদান করবেন ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ। পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতের অনুসরণীয় ব্যক্তিত্বরাও এতে অংশ নেবেন, যা পুরো প্রকল্পটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হবে। 

২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে । আবেদন অনলাইনে করা যাবে এই লিংকে - 
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSerXK86-E54uXdT7sC0BXgpvXvtEOGNljkmvQSFS4VtSfD2PA/viewform?pli=1

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

1

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

2

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

3

জামাইয়ের দেওয়া অস্ত্রেই খুন হন শ্বশুর: যশোরে বিএনপি নেতা হত্

4

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

5

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

6

সবাই মিলে একসাথে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

7

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

8

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

9

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

10

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

11

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

12

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

13

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

14

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

15

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

16

জুলাই হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পর

17

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেব

18

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

19

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

20
সর্বশেষ সব খবর