Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন কীভাবে করবেন

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন কীভাবে করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অবাক করা বিষয় হলেও এখন আর রোগ নির্ণয়ের জন্য সবসময় ল্যাবে ছোটাছুটি করতে হবে না, একটি সাধারণ সেলফিই বলে দেবে আপনার শরীরের হালহকিকত। এমনকি আপনার আসল বয়স কত এবং আপনি কোনো জটিল রোগে ভুগছেন কি না—তাও নিমিষেই জানিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। চিকিৎসা বিজ্ঞানে এমনই এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে বিশেষ এআই টুল ‘ফেসএজ’ (FaceAge)।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক একটি স্বাস্থ্য সংস্থা এই অভিনব মডেলটি তৈরি করেছে, যা সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

যেভাবে কাজ করে ফেসএজ: এই এআই মডেলটি মূলত ‘ডিপ লার্নিং অ্যালগরিদম’ ব্যবহার করে পরিচালিত হয়। এর কার্যপদ্ধতি অনেকটা চিকিৎসকদের ‘ক্লিনিক্যাল আই’ বা অভিজ্ঞ চোখের মতো। একজন অভিজ্ঞ ডাক্তার যেমন রোগীর মুখাবয়ব বা চেহারা দেখেই (আইবল পরীক্ষা) প্রাথমিক রোগ সম্পর্কে ধারণা করতে পারেন, ঠিক সেই কাজটিই করবে ফেসএজ। সেলফি বিশ্লেষণ করে এটি ব্যক্তির ‘বায়োলজিক্যাল এজ’ বা শারীরিক বয়স এবং শরীরের ভেতরের সুপ্ত রোগগুলো শনাক্ত করবে।

গবেষণা ও প্রয়োগ: চলতি বছরের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গবেষণাপত্রটি বিখ্যাত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’-এ প্রকাশিত হয়েছে। বর্তমানে টুলটির পাইলট স্টাডি বা পরীক্ষামূলক কার্যক্রম চলছে। উদ্ভাবকরা জানিয়েছেন, বিশেষ করে ক্যানসার চিকিৎসায় এই মডেলটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। ইতোমধ্যে কয়েকটি দেশে ক্যানসার রোগীদের ওপর এর সফল প্রয়োগ করা হয়েছে।

চিকিৎসকের বিকল্প নয়, বরং সহায়ক: প্রযুক্তিটি নিয়ে চিকিৎসকদের আশ্বস্ত করে উদ্ভাবক প্রতিষ্ঠান জানিয়েছে, এই মডেলের কাজ চিকিৎসকদের ক্লিনিক্যাল আই-কে চ্যালেঞ্জ করা নয়, বরং তাদের ভাবনাকে আরও যৌক্তিক করা। ডাক্তার রোগ নির্ণয়ে যা ভাবছেন, তা কতটা সঠিক—সেটি ‘ক্রস চেক’ বা যাচাই করাই হবে এই এআইয়ের কাজ। ফলে এটি চিকিৎসকদের একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

পাইলট স্টাডি পুরোপুরি সফল হলে খুব শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

1

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

2

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

3

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

4

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

5

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে

6

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

7

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

8

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

9

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

10

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

11

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

12

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

13

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

14

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

15

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

16

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

17

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

18

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

19

যে কারণে এইচএসসি পাসের ধস

20
সর্বশেষ সব খবর