Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আসাদুদ্দিন ওয়াইসি

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। পলাতক হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে তিনি মোদিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘দিল্লিতে প্রধানমন্ত্রীর ‘এক বোন’ বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক।’’

সম্প্রতি এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় হায়দ্রাবাদের এই এমপি বিজেপি সরকারের দ্বিচারিতার অভিযোগ তুলে এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘মহারাষ্ট্রে তাড়ান, দিল্লিতে পোষেন’: জনসভায় বিজেপি সরকারের অভিবাসন নীতির সমালোচনা করে ওয়াইসি বলেন, ‘‘মহারাষ্ট্রের বিজেপি সরকার রাজ্যের জনগণকে বলছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। আমার প্রশ্ন, তাহলে দিল্লিতে থাকা ওই ব্যক্তিকেও কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে না? মহারাষ্ট্র সরকার বলছে তারা বাংলাদেশিদের বের করে দিয়েছে। তাহলে মোদিজির বোন হিসেবে দিল্লিতে যে বসে আছেন, তাঁকেও বাংলাদেশে পাঠান।’’

জনতার স্লোগান ও মোদির প্রতি বার্তা: সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওয়াইসি প্রশ্ন রাখেন, তারা হাসিনাকে ফেরত পাঠাতে চান কি না। এ সময় জনতা হর্ষধ্বনিতে সমর্থন জানায় এবং তার আহ্বানে ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়।

স্লোগানের আওয়াজ শুনে মোদিকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, ‘‘মোদিজি, এই আওয়াজ শুনুন। তাকে (হাসিনাকে) নিয়ে যান, তাকে বের করে দিন, তাকে বাংলাদেশে পৌঁছে দিন।’’

পূর্বের চ্যালেঞ্জ ও সীমাঞ্চল প্রসঙ্গ: এর আগেও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেছিলেন, কংগ্রেস ও আরজেডি বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।

সেই অভিযোগের জবাবে ওয়াইসি বলেছিলেন, ‘‘বিহারে বা সীমাঞ্চল এলাকায় কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাকে সীমাঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

1

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

2

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

3

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

4

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

5

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

6

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

7

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

8

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

9

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

10

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

11

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

12

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

13

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

14

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

15

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

16

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

17

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

18

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

19

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

20
সর্বশেষ সব খবর