Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। 
বুধবার (৫ নভেম্বর) পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়।
রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।
প্রায় চার ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।
পরিচালক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়—যেখানে অনুমতি ছাড়া কাজ করা ও বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান করার অভিযোগ ওঠে।
তিনি বলেন, অভিযান চলাকালে কিছু বিদেশি শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে এবং কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চলছে।
অভিযানটি ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকদের সংখ্যা হ্রাস করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

1

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

2

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

3

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

4

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

5

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

6

দেশকে নতুন করে গড়ে তুলতে হবে: তারেক রহমান

7

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

8

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

9

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

10

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

11

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

12

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

13

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

14

রোজার সঙ্গেও ব্যর্থ মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী তাহসান খান

15

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

16

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

17

সমুদ্রে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ বানানোর নেপথ্যে যে কারণ

18

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

19

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

20
সর্বশেষ সব খবর