Deleted
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা থেকে সম্প্রতি যাত্রা করা আরেকটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। চলতি মাসে ভেনেজুয়েলার উপকূলে তেল বহনকারী জাহাজ জব্দ করার দ্বিতীয় ঘটনা এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই পদক্ষেপটি আসে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর অবরোধ ঘোষণার কয়েক দিনের মধ্যেই।

সর্বশেষ জাহাজ জব্দের ঘটনায় ভেনেজুয়েলা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং একে ‘চুরি ও অপহরণ’ বলে অভিহিত করেছে। দেশটি এর আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টা করার অভিযোগ তুলেছে। ভেনেজুয়েলা সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘এই কর্মকাণ্ড শাস্তি ছাড়া যাবে না।’

বিবৃতিতে আরও জানানো হয়, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ অন্যান্য বহুপাক্ষিক সংস্থা ও বিশ্বের বিভিন্ন সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।

এই অভিযানটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড, যা চলতি মাসের শুরুতে পরিচালিত অভিযানের মতোই ছিল। একটি বিশেষায়িত কৌশলগত দল জাহাজটিতে ওঠে এবং আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই জাহাজটি জব্দ করা হয়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনেই কোস্ট গার্ড পরিচালিত হয়। পরে ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের একটি ভিডিও শেয়ার করেন।

তিনি লেখেন, ‘২০ ডিসেম্বর ভোরে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড, যুদ্ধ মন্ত্রণালয়ের সহায়তায় ভেনেজুয়েলায় সর্বশেষ নোঙর করা একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।’

নোয়েম সাত মিনিটের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ‘সেঞ্চুরিজ’ নাম লেখা একটি জাহাজের ডেকে মার্কিন হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়।

তিনি আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ চলাচল বন্ধে কাজ চালিয়ে যাবে, যা এই অঞ্চলে নার্কো-সন্ত্রাসবাদে অর্থ জোগান দেয়। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।’

বিবিসি ভেরিফাইয়ের দেখা নথি অনুযায়ী, ‘সেঞ্চুরিজ’ একটি পানামা-নিবন্ধিত জাহাজ। তবে গত পাঁচ বছরে এটি গ্রিস ও লাইবেরিয়ার পতাকাও বহন করেছে। জাহাজটি বর্তমানে মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের তালিকায় নেই।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং ভেনেজুয়েলার কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে।

তবে এসব নৌযান মাদক বহন করছিল— এমন কোনও প্রকাশ্য প্রমাণ যুক্তরাষ্ট্র দেয়নি। এ কারণে হামলাগুলো নিয়ে কংগ্রেসে মার্কিন সামরিক বাহিনীর ওপর বাড়তি নজরদারি ও প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘কার্তেল দে লোস সোলেস’ নামে একটি ঘোষিত সন্ত্রাসী সংগঠন পরিচালনার অভিযোগ করেছে, যা তিনি অস্বীকার করে আসছেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো ও ওই গোষ্ঠী ‘চুরি করা’ তেল ব্যবহার করে নিজেদের অর্থায়ন করছে এবং এর মাধ্যমে মাদক সন্ত্রাসবাদ, মানবপাচার, হত্যা ও অপহরণ পরিচালিত হচ্ছে।

দ্বিতীয় জাহাজ জব্দের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে লেখেন, অবৈধ অপরাধী নেটওয়ার্ক ভেঙে দিতে যুক্তরাষ্ট্র অবিচলভাবে সামুদ্রিক বাধাদান অভিযান চালিয়ে যাবে।

তিনি বলেন, ‘সহিংসতা, মাদক ও বিশৃঙ্খলা পশ্চিম গোলার্ধকে নিয়ন্ত্রণ করতে পারবে না।’

বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুতের দেশ ভেনেজুয়েলা সরকারি ব্যয় মেটাতে তেল রপ্তানি আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

1

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

2

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

3

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

4

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

5

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

6

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

7

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

8

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

9

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

10

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

11

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

12

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

13

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

14

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

15

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

16

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

17

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

18

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

19

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

20
সর্বশেষ সব খবর