Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।’

‘+৯১৬০০১৩৯৪০**  এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।

যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন— হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

1

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

2

সুন্দরবনে যৌথ অভিযান: ডাকাত মাসুমের জিম্মিদশা থেকে পর্যটক ও

3

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

4

যে কারণে এইচএসসি পাসের ধস

5

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

6

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

7

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

8

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

9

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

10

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

11

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

12

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

13

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

14

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

15

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

16

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

17

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

18

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

19

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

20
সর্বশেষ সব খবর