Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তবে ৮ বা ১০ ফেব্রুয়ারিও বিবেচনায় রাখা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে, তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, ‘‘সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর রেকর্ডিংয়ের জন্য ডাকা হয়েছে। রেকর্ডিংয়ের চূড়ান্ত সময় কমিশন পরে জানিয়ে দেবে।’’

কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন তাদের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করে। সরকারপ্রধান ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

1

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

2

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

3

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

4

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

5

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

6

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

7

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

8

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

9

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

10

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

11

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

12

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

13

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

14

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

15

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

16

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

17

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

18

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

19

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

20
সর্বশেষ সব খবর