Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহমান

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহমান

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি মন্তব্য করেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসন দেশকে বন্দী করে রেখেছিল এবং গুম ও আইনবহির্ভূত শাসনের মাধ্যমে এক অন্ধকার পরিস্থিতি তৈরি করেছিল।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা উৎসব এবং ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শিরোনামের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান বলেন, "সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে বন্দীশালায় পরিণত করেছিল, অসংখ্য মানুষকে গুম করেছিল এবং একটি আইন বহির্ভূত শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল।"

অনুষ্ঠানে বইটির লেখক ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম বলেন, "আমাদের এমন একটি দেশ গড়তে হবে, যেখানে দেশের মানুষের অধিকার আর কেউ ক্ষুণ্ন করতে না পারে।" তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমকে ২০১৬ সালের ১০ আগস্ট তার নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং এরপর তিনি দীর্ঘ আট বছর গুম ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

1

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

2

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

3

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

4

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

5

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

6

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

7

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

8

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

9

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

10

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

11

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

12

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

13

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

14

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

15

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

16

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

17

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

18

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

19

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

20
সর্বশেষ সব খবর