Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় গাড়িতে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের ইসলামাবাদেও একই ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ২৭। মঙ্গলবার জেলা আদালতের পাশে এ ঘটনা ঘটে। 
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। একইসঙ্গে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা।
জেলা আদালতের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, বিস্ফোরণের ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার পর। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিস্থিতির ওপর নজর রাখছেন।
মহসিন নাকভি জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট ধরে অবস্থান করে। প্রথমে সে আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। কয়েক ঘণ্টার মধ্যে হামলাকারীর পরিচয় জানা যাবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আদালত ভবনের পাশের একটি গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। এএফপিকে আইনজীবী রুস্তম মালিক বলেন, গাড়ি পার্ক করে আদালত প্রাঙ্গণে ঢুকতেই গেটের কাছে বিকট শব্দ শুনতে পান। এরপরই লোকজনের ছোটাছুটি ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখেন। 
প্রত্যক্ষদর্শী রুস্তম মালিক আরো বলেন, ঘটনার পর আইনজীবী ও পথচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। আদালত প্রাঙ্গণের প্রবেশ পথে দুটি মৃতদেহ ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উভয়ই এ ঘটনাকে আত্মঘাতী বলে উল্লেখ করেছেন। এক্স-এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। আজকের ঘটনা একটি সতর্ক বার্তা। এমন পরিবেশে আফগান শাসকদের সঙ্গে আলোচনা সফল হওয়ার আশা করাটা অনুচিত।
সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক স্থান লালকেল্লার সামনেও গাড়িতে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হন। দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি সম্ভবত আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সন্ত্রাসী চক্রের কাজ। ঘটনার কয়েকদিন আগে বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ নামের সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এই চক্রের আরেক সদস্যই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

1

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

2

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

3

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

4

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

5

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

6

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

7

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

8

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

9

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

10

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

11

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

12

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

13

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

14

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

15

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

16

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

17

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

18

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

19

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

20
সর্বশেষ সব খবর