Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফাটল

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফাটল

ভূমিকম্পের কারণে সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সচিবালয়ের পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেন।

ফাটলের কারণে এ ভবনে অফিস করা কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের আতঙ্কের কথা জানিয়েছেন। তবে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, এক নম্বর ভবনে ইটের নির্মিত ৫ ইঞ্চি দেওয়ালের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে। অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল রয়েছে। এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। শিগগির এ ফাটল মেরামত করা হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে। পরে রাজধানীতে আরও দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার ১ নম্বর ভবনে গিয়ে কয়েকটি স্থানে ফাটল দেখা গেছে। ১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেওয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে। এখানে পলেস্তরা অনেকটাই খসে গেছে।

একই সঙ্গে একতলা উপরে দশম তলায় ১০০ নম্বর কক্ষের সামনের দেওয়ালের মাঝামাঝি ফাটল দেখা গেছে।

এ দুটি তলায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শত কোটি টাকায় নির্মিত এই নতুন ভবনে ফাটল অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ এটি চালু হওয়ার এক বছর পার হয়নি।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন গণমাধ্যমকে বলেন, এক নম্বর ভবনের ফাটল আমরা দেখেছি। বিশেষজ্ঞরা এটি পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেওয়ালে এই ফাটলগুলো দেখা দিয়েছে। পিলারসহ ভবনের যে মূল স্ট্রাকচার সেখানে এমন কোনো ফাটল দেখা যায়নি। তাই যে ফাটলগুলো দেখা দিয়েছে, সেগুলো ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবন। নির্মাণকাজ শেষ হওয়ার পর চলতি বছরের মে মাসে এ ভবনের কার্যক্রম শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

‘সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় দুটি বেজমেন্টসহ ২০ তলা সুপার স্ট্রাকচার বিশিষ্ট অফিস ভবনের নির্মাণকাজ গত ডিসেম্বরে শেষ হয়।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

1

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

2

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

3

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

4

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

5

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

6

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

7

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

8

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

9

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

10

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

11

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

12

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

13

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

14

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

15

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

16

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

17

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

18

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

19

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

20
সর্বশেষ সব খবর