Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে আয়োজনে সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন-ইসিকে চিঠি দিয়েছে। শনিবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য দিয়েছেন।

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যে গেল ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেন।

তার এক সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ ইসিকে চিঠি দিল।

এই চিঠিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করতে বলা হয়েছে। সে অনুযায়ী গণভোট আযোজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

1

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

2

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

3

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

4

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

5

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

6

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

7

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

8

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

9

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

10

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

11

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

12

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

13

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

14

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

15

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

16

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

17

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

18

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

19

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

20
সর্বশেষ সব খবর