Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন পর্যবেক্ষণ করবে মিশনটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক (চিফ অবজারভার) হিসেবে নিয়োগ দিয়েছেন।

এতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মিশন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইইউর সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের  আকাঙ্ক্ষার একটি বাস্তব উদাহরণ।

ইইউ জানিয়েছে, মিশনটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী প্রক্রিয়া মূল্যায়নের মাধ্যমে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশ করবে।

প্রধান পর্যবেক্ষক ইজাবস এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

1

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

2

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

3

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

4

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

5

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

6

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

7

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

8

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

9

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

10

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

11

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

12

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

13

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

14

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

15

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

16

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

17

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

18

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

19

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

20
সর্বশেষ সব খবর