Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই তালিকায় আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নাম না থাকাটা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার কথা থাকলেও আসনটি ফাঁকা রাখা হয়েছে, আপাতত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে নির্বাচনে অংশ নেবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি মহাসচিব বলেন, "দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই লক্ষ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী দেবে, বিএনপি সমন্বয় করে নেবে।"

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

1

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

2

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

3

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

4

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

5

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

6

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

7

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

8

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

9

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

10

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

11

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

12

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

13

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

14

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

15

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

16

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

17

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

18

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

19

গণভোটের ফলাফল জানালো ইসি

20
সর্বশেষ সব খবর