Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফিকুর রহমান

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফিকুর রহমান

"জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি পাটাতন তৈরি করতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ ৮টি সমমনা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, "যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য '২৬ সালে কোনো নির্বাচন নাই। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে কীভাবে সম্মান জানাবে?"

তিনি আরও বলেন, "জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। তাই যতক্ষণ পর্যন্ত জনগণের এই দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন অব্যাহত রাখবো।"

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, "সাংবিধানিক সংস্কারের আইনি ভিত্তি কেবলমাত্র গণভোটের মাধ্যমেই সম্ভব। তা না হলে, জাতীয় নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে।"

দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, "কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই। তাদের বলতে চাই, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন। এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই, তারা কি তাহলে হাসিনার সুরেই কথা বলছেন না?"

তিনি আরও প্রশ্ন তোলেন, "পাঁচ বছর পরপর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। ২০২৪-এ যদি নির্বাচন হয়, তাহলে ২০২৬ সালে নির্বাচন হবে—এটা কোথায় লেখা আছে? সংবিধান অনুযায়ী তো নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা।"

সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

2

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

3

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

4

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

5

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

6

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

7

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

8

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

9

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

10

টেকনাফ সীমান্তে গোলাগুলি: নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ, আতঙ্কে ৮

11

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

12

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

13

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

14

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

15

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

16

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

17

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

18

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

19

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

20
সর্বশেষ সব খবর