Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল কমিশন

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল কমিশন

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপকে ঘিরে হট্টগোলের ঘটনা ঘটেছে। ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের দুটি পক্ষ একই সংলাপে উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষের আপত্তির মুখে, মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে সংলাপ কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানায়, সংলাপ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সভাকক্ষে প্রবেশ করে। তারা আগে থেকেই আসন গ্রহণ করা মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে দেখতে পেয়ে তীব্র আপত্তি জানান।

মুফতি সাখাওয়াত হোসেন রাজি অভিযোগ তুলে বলেন, "তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে তারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে।" তিনি আমিনীর নেতৃত্বাধীন অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে বলেন, "তারা এখানে থাকলে আমরা থাকবো না।"

এ সময় পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষকেই তাদের আমন্ত্রণের চিঠি দেখাতে বলেন। সাখাওয়াত হোসেন রাজি তার দলের আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখালেও, হাসনাত আমিনীর নেতৃত্বাধীন দলটি কোনো আমন্ত্রণপত্র দেখাতে ব্যর্থ হয়।

পরে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ হার্ডকপি না থাকায় মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে সভাকক্ষ থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। তারা বেরিয়ে যাওয়ার পর মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

1

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

2

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

3

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

4

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

5

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

6

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

7

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

8

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

9

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

10

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

11

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

12

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

13

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

14

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

15

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

16

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

17

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

18

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

19

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

20
সর্বশেষ সব খবর