Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি’

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বলেছেন, তার আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা আশা করি। 

কারণ দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ একটি দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে বলে আশা করা যায়।

চরমোনাই পীর বলেন, ১৭ বছর পরে তারেক রহমানের আগমনের মর্মে আরেকটি নির্মম সত্য আছে, সেটা হলো—সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিস্টের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। 

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক—সেই প্রচেষ্টা তারেক রহমানসহ আমাদের সবার চালিয়ে যেতে হবে। আশা করি তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থতায় অবদান রাখবেন।

তিনি বলেন, তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব প্ল্যান থাকার কথা বলেছেন। সেই প্ল্যানে ইতিবাচক সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশ এবং ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের বন্দোবস্ত থাকবে বলে আমরা আশা করি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাই অভ্যুত্থানের পরেও দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে থাকার পেছনে কিছু অস্পষ্ট কারণের আভাস দিয়েছেন।

বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আগমন অন্য কারও নিয়ন্ত্রণাধীন থাকবে, এটা মেনে নেয়া যায় না। এমন কোনও পরিস্থিতি আদতেও থেকে থাকলে সবাই মিলে তা প্রতিহত করতে হবে। বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টি পরিষ্কার করা দরকার বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

1

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তু

2

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

3

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

4

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

5

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

6

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

7

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

8

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

9

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

10

যুব বিশ্বকাপে দল ঘোষণা করলো বাংলাদেশ

11

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

12

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

13

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

14

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

15

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

16

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

17

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

18

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

19

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

20
সর্বশেষ সব খবর