Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে, সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।

জাহিদুল ইসলাম বলেন, হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র জনতা।

সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে নিয়ে জামাই আদর করা হয়।

আমরা জানি, গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

1

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

2

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

3

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

4

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

5

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

6

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

7

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

8

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

9

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

10

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

11

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

12

‘গণভোটের চার প্রশ্নের একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ

13

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

14

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

15

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

16

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিট

17

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত:

18

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

19

আজ তারেক রহমানের জন্মদিন

20
সর্বশেষ সব খবর