Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

তিনজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন এবং ভুল তথ্য দিয়ে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

তিনি বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি। তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাব।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. তাহের এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রশাসনে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই বিশেষ দলের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।’ 

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ঐকমত্য কমিশনের অনেক সুপারিশ মানা হয়নি উল্লেখ করে ডা. তাহের বলেন, ‘সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে একোমডেট করার জন্য চারটা ভিন্ন ভাগে গণভোটের প্রশ্নগুলোকে বিভাজিত করেছেন; যা সুস্পষ্টভাবে জটিল ও অপ্রচলিত। এটা বেআইনিভাবে একটি দলকে বিশেষ সুবিধা দেয়।’

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অধ্যাদেশের পরিবর্তে আদেশ জারি করায় সরকারকে সাধুবাদ জানান এই জামায়াত নেতা। 

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে ‘সাশ্রয়ী’ হবে শীর্ষক প্রধান উপদেষ্টার যুক্তিকে ‘খোঁড়া যুক্তি’ উল্লেখ করে তিনি বলেন, এ মন্তব্যের কোনো যথার্থতা নেই। জনগণের স্বার্থেই দেশের বাজেট। 

তিনি বলেন, যদি গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়, তাহলে গণভোটের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সেই সঙ্গে সংস্কার-সংক্রান্ত মূল ইস্যুটিও প্রশ্নবিদ্ধ হতে পারে এবং কার্যত গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, আমরা আবারও পুনর্ব্যক্ত করছি- এখনো সময় আছে। প্রধান উপদেষ্টা গণভোটের তারিখ পৃথকভাবে নতুন করে ঘোষণা করবেন এবং সেই গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

1

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

2

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

3

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

4

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

5

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

6

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

7

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

8

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

9

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

10

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

11

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

12

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

13

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

14

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

15

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

16

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

17

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

18

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

19

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

20
সর্বশেষ সব খবর