Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুই মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মো. ফরিদ খন্দকার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে উলঙ্গ করে মারধর করেন নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটি। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নয়নকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

অন্য মামলায় অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় মো. ফরিদ খন্দকারকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া দুই মামলার জরিমানার অর্থ ভুক্তভোগীরা পাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

1

সুন্দরবনে যৌথ অভিযান: ডাকাত মাসুমের জিম্মিদশা থেকে পর্যটক ও

2

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

3

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

4

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

5

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

6

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

7

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

8

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

9

তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

10

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

11

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

12

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

13

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

14

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

15

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

17

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

18

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

19

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

20
সর্বশেষ সব খবর