Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কড়ইচড়া ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের বিরুদ্ধে টাকার বিনিময়ে খারিজ (নামজারি) করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, টাকা ছাড়া যেন ফাইলই নড়ে না। এ বিষয়ে ভুক্তভোগী মো. শাহিন মিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট লিখিত অভিযোগও করেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, ভুয়া নামজারি সহজ হওয়ায় একজনের জমি অন্যজন নামজারি করে নিয়ে যাচ্ছে। এতে জমির প্রকৃত মালিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীর অভিযোগসূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা মৌজার বাসিন্দা মো. ছামিউল ইসলাম তার পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশ জমি খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানতে পারেন, তার জমি ইতিমধ্যেই অন্য নামে খারিজ করা হয়ে গেছে। মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে মো. রবিউল ইসলাম, মেয়ে লুৎফুন নেছাবিউটি বেগম যৌথভাবে সেই খারিজ করে নিয়েছেন।

ভুয়া নামজারিটি বাতিলের জন্য রেজাউল করিম, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, ছামিউল ইসলাম ও ফজলুল হক ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, মহিষবাথান এলাকার মো. সজিব মিয়া নামে এক ছেলে অফিসের কোনো স্টাফ না হলেও কম্পিউটারে বসে কাজ করছেন। অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা এই সজিবের মাধ্যমেই দালালদের কাছ থেকে মোটা অংকের টাকা লেনদেন করেন। এ যেন ইউনিয়ন ভূমি অফিসকে ঘুষের রাজত্বে পরিণত করার এক প্রক্রিয়া।

ভুক্তভোগী হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, "নায়েব সাহেব আমাদের বাড়িতে এসেছিলেন। আমাদের জমি মমিনুন্নেছা ও রবিউলের নামে খারিজ করে দিছে। তারা বলেছিল খারিজ এটা সংশোধন করবে, কিন্তু সংশোধন করছে না। এখন নায়েব টাকা চায়। টাকা দিলেই কেবল খারিজ ভাঙবে।"

আরেক ভুক্তভোগী শাহিন মিয়া বলেন, "আমরা দীর্ঘদিন যাবত ইউনিয়ন ভূমি অফিসে বিষয়টি নিয়ে ঘুরছি। ভূমি কর্মকর্তা আমার সাথে খারাপ আচরণও করেছে। এসিল্যান্ড অফিসে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।"

এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. হানিফ উদ্দিন

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও গণমাধ্যমকে বলেন, "অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন। আমি খোঁজ খবর নিয়ে দেখবো।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

1

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

2

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

3

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

4

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

5

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

6

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

7

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

8

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

9

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

10

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

11

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

12

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

13

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

14

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

15

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

16

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

17

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল

18

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

19

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

20
সর্বশেষ সব খবর