Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে: আলী ইমাম

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে: আলী ইমাম

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর উল্লেখ্য করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।

নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। আমি আশা প্রকাশ করছি অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ এ স্লোগানতে সামনে রেখে ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
 
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন এবং একই সঙ্গে গণভোটেও অংশ নিবেন। আমরা দীর্ঘদিন যাবৎ কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০/৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন।

সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। এই বন্ধ্যাত্ব গোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নিবে আগামী ৫ বছর কে দেশ চালাবে।’
 
এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

1

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

2

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

3

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

4

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

5

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

6

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

7

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

8

শেষ দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই; ইসিতে আপিল শুরু কাল

9

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

10

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

11

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

12

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

13

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

14

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

15

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

16

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

17

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

18

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

19

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

20
সর্বশেষ সব খবর