Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা: মির্জা ফখরুল

ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা: মির্জা ফখরুল

সম্প্রতি আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম এবং বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, এখন রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।’

তিনি বলেন, ‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?’

সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সেইভাবে উন্নত হয়নি।’

তিনি বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত বড় রাজনৈতিক দল। এ দেশে যা ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময় হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছে পানির হিস্যা আদায় করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেন প্রমুখ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

1

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

2

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

3

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

4

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

5

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

6

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

7

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

8

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

9

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

10

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

11

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

12

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

13

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

14

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

15

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

16

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

17

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

18

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

19

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

20
সর্বশেষ সব খবর