Deleted
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই’

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই’

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 
গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেশিরভাগ শিক্ষক মনে করেন দশম গ্রেডের এই দাবি যৌক্তিক নয়।
প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, এটি সম্ভব নয়। একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তারা যেন ১১তম গ্রেড পেতে পারেন সেজন্য আমরা কাজ করছি।
তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।’
তিনি বলেন, ‘পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে সরকারের নীতি শতভাগ না দিয়ে ৮০ পার্সেন্ট দেওয়া, ২০ পার্সেন্ট নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে।’
এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

1

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

2

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

3

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

4

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

5

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

6

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

8

আ.লীগের ‘লকডাউনে’ সারা দেশে চলবে গণপরিবহন

9

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

10

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

11

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

12

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

13

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

14

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

15

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

16

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

17

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

18

মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বিডি ক্

19

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

20
সর্বশেষ সব খবর