Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা যায়, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। তবে মাত্র দেড় মাস প্রেমের সম্পর্কে থাকার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে মম জানান, রাফায়েলের সততা ও স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছে।

অভিনেত্রী মাইমুনা মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল আহসান বলেন, "মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়, খুব সহজেই ওকে সবার কাছ থেকে আলাদা করা যায়। তাই মনে হয়েছে, ওকে নিয়ে আগামী জীবনের পথচলাটা আমার জন্য সহজ ও সুন্দর হবে। তাই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত।"

অন্যদিকে, মাইমুনা মম বলেন, "রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।"

অভিনয়ের আগে ছয় বছর রেডিওতে 'কথাবন্ধু' হিসেবে কাজ করেছেন মম। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পরমব্রতর সঙ্গে অভিনীত 'আজব কারখানা' এবং মুক্তির দিক দিয়ে প্রথম চলচ্চিত্র 'কাগজ'। অন্যদিকে, রাফায়েল আহসান 'নয়ছয়' সিনেমা নির্মাণ করেছেন এবং 'ইন্টার্নশিপ', 'পেট কাটা ষ', 'দৌড়', 'আগস্ট ১৪'-এর মতো প্রযোজনাগুলোর সাথে যুক্ত আছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

1

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

2

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

3

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

4

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্

5

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

6

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

7

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

8

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

9

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

10

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

11

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

12

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

13

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

14

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

15

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

16

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

17

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

18

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

19

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

20
সর্বশেষ সব খবর