Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ইইউ

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ইইউ

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

বুধবার (৩১ ডিসেম্বর) ইইউ বলেছে, ইয়েমেনের হাদরামাউত ও আল মাহরা প্রদেশের সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনাবলী উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার ঝুঁকি বাড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেন ও এই অঞ্চলের স্থিতিশীলতা হুমকিতে ফেলে এমন কর্মকাণ্ড পরিহার ও উত্তেজনা নিরসনের আহ্বান জানাচ্ছে ইইউ। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ইইউ। একই সঙ্গে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল ও ইয়েমেন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর সংযুক্ত আরব আমিরাতের বিরোধ চরমে পৌঁছায়। রিয়াদের দাবি, আরব আমিরাত সংশ্লিষ্ট একটি জাহাজে করে বিচ্ছিন্নতাবাদীদের জন্য অস্ত্র নেওয়া হচ্ছিলো। আমিরাতি সেনাদের ইয়েমেন ছাড়তে আলটিমেটাম দেয় রিয়াদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

1

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

2

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

3

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

4

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

5

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

6

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

7

যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হাম

8

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

9

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

10

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

11

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

12

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

13

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

14

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

15

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

16

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

17

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

18

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

19

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

20
সর্বশেষ সব খবর