Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হলিউড পরিচালক

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হলিউড পরিচালক

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করতে এবার বিশাল বাজেটের প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি আরব। ইসলামের ইতিহাসের অন্যতম বীর সেনাপতি খালিদ বিন আল-ওয়ালিদকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে দেশটি। আর এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন হলিউডের বিখ্যাত পরিচালক আলিক সাখারভ।

সম্প্রতি ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সৌদি আরবের নতুন ও অত্যাধুনিক প্রোডাকশন হাউজ ‘প্লেমেকার স্টুডিওস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই স্টুডিওর প্রথম বড় নিবেদন হিসেবেই তৈরি হচ্ছে ঐতিহাসিক সিনেমা ‘আনব্রোকেন সোর্ড’ (Unbroken Sword)।

হলিউড পরিচালকের ছোঁয়া: সিনেমাটি পরিচালনা করবেন প্রখ্যাত হলিউড পরিচালক আলিক সাখারভ। তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’, ‘হাউস অব কার্ডস’ এবং ‘ওজার্ক’-এর পরিচালনার জন্য পরিচিত। ইংরেজির ভাষায় নির্মিতব্য এই সিনেমায় তার সঙ্গে প্রযোজক হিসেবে থাকছেন ‘হাউজ অব দ্য ড্রাগন’ খ্যাত ব্রিটিশ প্রযোজক রিচার্ড শার্কি।

সিনেমার বিষয়বস্তু: সপ্তম শতকের প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন ফিচার ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র মহান আরব যোদ্ধা খালিদ বিন আল-ওয়ালিদ। মরুভূমির কঠিন পথ পাড়ি দিয়ে কীভাবে তিনি রোমান ও পারস্য সাম্রাজ্যের শক্তিশালী বাহিনীর মুখোমুখি হয়েছিলেন এবং বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন, তা এই সিনেমায় তুলে ধরা হবে।

নির্মাণ ও পরিকল্পনা: রিয়াদের পশ্চিমে কিদ্দিয়া শহরে ৫০ একরেরও বেশি জায়গাজুড়ে গড়ে ওঠা প্লেমেকার স্টুডিওসে ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির মূল চিত্রগ্রহণ শুরু হবে। বর্তমানে ২০০ জনেরও বেশি কর্মী এর প্রি-প্রোডাকশনের কাজ করছেন। সৌদি আরব এই সিনেমার মাধ্যমে বিশ্ববাসীকে তাদের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যকে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

1

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

2

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

3

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

4

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

5

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

6

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

7

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

8

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

9

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

10

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

11

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

12

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

13

তফশিল ঘোষণার সময় জানালেন ইসি মাসউদ

14

রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

15

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

16

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

17

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

18

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

19

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

20
সর্বশেষ সব খবর