Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন অবরুদ্ধ

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে নজিরবিহীন আন্দোলনে নেমেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের এই দাবির মুখে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সোয়া ৪টা), দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অর্থ উপদেষ্টা তার দপ্তর থেকে বের হতে পারছেন না।

আন্দোলনকারীরা জানান, সচিবালয়ে কর্মরত সবার জন্য বৈষম্যহীনভাবে ২০ শতাংশ ভাতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের এই দাবি পূরণ না হওয়ায় তারা আজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন—‘এক দফা এক দাবি, ২০ শতাংশ ভাতা দিবি’, ‘বৈষম্য মানি না, মানব না’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আন্দোলনকারীরা উপদেষ্টার দপ্তরের প্রধান ফটক ও করিডোরে অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

1

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

2

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

3

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

4

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

5

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

6

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

7

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

8

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

9

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

10

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

11

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

12

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

13

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

14

তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

15

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

16

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

17

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

18

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

19

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

20
সর্বশেষ সব খবর