Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ‘অপারেশন বনলতা’ নামে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ট্রেনটির বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— শহীদুল্লাহ কায়সার (৩২), মো. আবু হানিফ পলাশ (২২), নাজমুল হক (৫১), ইয়াজ উদ্দিন আহমেদ (৩৫) এবং মোহাম্মদ আব্দুল্লাহ (৫৭)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি সাতটি এবং ইতালির তৈরি একটি বিদেশি পিস্তল। এছাড়া ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং প্রায় ৫ কেজি গানপাউডার জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সেনাবাহিনীর একটি টিম 'অপারেশন বনলতা' নামে এই অভিযানটি পরিচালনা করেছে।

উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি অত্যাধুনিক ট্রেন যা শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচল করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

1

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

2

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

3

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

4

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

5

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

6

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

7

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

8

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

9

নিলামে বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স

10

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

11

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

12

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

13

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

14

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

15

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

16

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

17

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

18

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

19

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

20
সর্বশেষ সব খবর