Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

শীত যতই এগিয়ে আসছে ততই দেশের বায়ুমানের অবনতি হচ্ছে। আজ দেশের তিনটি এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো— খুলনা, ঢাকার সাভার এবং গাজীপুরের কাপাসিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গাজীপুরের কাপাসিয়ায়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩০০ পার করলেই যেখানে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, সেখানে এই শহরের স্কোর রয়েছে ৪৭৭।

এদিন খুলনার বাতাসের স্কোর ৩৮০ এবং সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় একিউআই স্কোর বিরাজ করছে ৩১৭। এই দুই স্থানেও দুর্যোগপূর্ণ বাতাস বিরাজ করছে।

 
আজ রাজধানী ঢাকায় গড় ২৩৫ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার গোড়ান (২৮৯) এলাকা রয়েছে দূষণের শীর্ষে। 

তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (২৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৭১), দক্ষিণ পল্লবী (২৩৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২৩৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৩), কল্যাণপুর (২৩১) ও পীরেরবাগ রেললাইন (২১০) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে গাজীপুরের কাপাসিয়ার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬৩ গুণ, খুলনায় ৫৩ গুণ, সাভারে ৪৭ গুণ এবং ঢাকায় গড়ে ৩২ গুণ বেশি রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

1

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

2

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

3

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

4

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

5

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

6

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

7

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

8

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

9

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

10

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

11

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

12

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

13

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

14

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

15

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হা

16

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

17

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ব

18

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

19

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

20
সর্বশেষ সব খবর