Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

গুলশানে তারেক রহমানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। তাকে শেষবারের মতো বিদায় জানাতে লাখো মানুষ ইতোমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো এলাকাজুড়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকার চারপাশে লাখো মানুষ জড়ো হয়েছেন। এছাড়াও দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।

জানাজাস্থলে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বগুড়া, ময়মনসিংহ-সহ অনেক জেলা থেকে তারা খালেদা জিয়ার জানাজার নামাজ পড়তে ছুটে এসেছেন। অনেকে সেই ভোর ৪টায় এসে পৌঁছেছেন। তাদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

এদিকে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে অশ্রুসিক্ত হচ্ছেন অনেকে। হাসিবুর রহমান নামের একজন বিএনপি কর্মী বলেন, খালেদা জিয়া তার জীবন এ দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তার এই ত্যাগ বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। বাংলার মানুষের হৃদয়ের গহিনে তিনি চিরকাল থাকবেন।

খালেদা জিয়ার জানাজা নামাজ পড়তে আসা রেহেনা আক্তার বলেন, আমি কোনও রাজনৈতিক নেতাকর্মী না। আমি এসেছি কেবল খালেদা জিয়াকে ভালোবেসে। তিনি বাংলাদেশের সার্বভৌমত্বকে কখনও অন্য দেশের কাছে বিলিয়ে দিতে চাননি। তার দেশপ্রেম আমাকে সব সময় মুগ্ধ করেছে।

উল্লেখ্য, জানাজা শেষে বেলা সাড়ে ৩টা দিকে খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

1

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

2

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

3

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

4

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

5

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

6

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

7

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

8

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

9

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

10

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

11

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

12

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

13

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

14

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

15

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

16

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

17

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

18

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

19

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

20
সর্বশেষ সব খবর