Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের দুই সম্মুখসারির নেতা ও সদ্য সাবেক দুই উপদেষ্টার রাজনৈতিক গন্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—এমন গুঞ্জনের মধ্যেই দলটির সঙ্গে নিজের সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়ে দলটির মুখপাত্রের দায়িত্ব পেতে পারেন। তবে মাহফুজ আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এনসিপির অংশ হচ্ছেন না।

এনসিপিতে আসিফের সম্ভাব্য অবস্থান: উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর থেকেই আসিফ মাহমুদের এনসিপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও তিনি এখনো প্রকাশ্যে ঘোষণা দেননি, তবে দলের ভেতরের খবর—তিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্যেই ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ। এছাড়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মাহফুজ আলমের ‘না’ এবং ফেসবুক বার্তা: অন্যদিকে, রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শীর্ষক দীর্ঘ পোস্টে মাহফুজ আলম এনসিপিতে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘‘এনসিপিকে একটি ‘বিগ জুলাই আমব্রেলা’ আকারে দাঁড় করানোর সব চেষ্টা আমি করেছি। কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। বিদ্যমান বাস্তবতায় আমি এই এনসিপির অংশ হচ্ছি না।’’

জোটের প্রস্তাব ও প্রত্যাখ্যান: জামায়াত-এনসিপি জোট থেকে নির্বাচনের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে মাহফুজ আলম বলেন, ‘‘আমাকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটি আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার ‘লং স্টান্ডিং পজিশন’ ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।’’

তিনি বর্তমান সময়কে বাংলাদেশের জন্য একটি ‘শীতল যুদ্ধ’ উল্লেখ করে বলেন, ‘‘বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের নীতিতে অটল থাকাই শ্রেয়।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

1

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

2

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

3

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

4

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

5

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

6

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

7

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

8

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

9

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

10

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

11

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

12

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

13

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

14

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

15

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

16

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

17

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

18

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

19

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর