Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’

বিজয়ের মাস ডিসেম্বরে দর্শকদের জন্য আবারও বড় পর্দায় আসছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ এবং জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘খাঁচা’র মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।

মাটির মানুষ এবং ভেতরের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ পাওয়া যাবে এই চলচ্চিত্রে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ দুই বোনের জীবনে যে করুণ পরিণতি নিয়ে আসে, তারই মর্মস্পর্শী আখ্যান তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। গেল অক্টোবর মাস থেকে সিনেমাটি দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে। তবে বিজয়ের তাৎপর্যপূর্ণ মাসে সিনেমাটি আবারও বড়পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। অভিনেত্রী জয়া আহসানও তার সামাজিক মাধ্যমে ‘নকশী কাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনীর একটি ইভেন্ট শেয়ার করেছেন।

জানা যায়, আগামী ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে সিনেমাটি প্রদর্শিত হবে।

বিশেষ এই প্রদর্শনী দেখার আহ্বান জানিয়ে বলা হয়, “লাখো বাঙালির জীবন দিয়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে হাসান আজিজুল হক রচিত বিধবাদের কথা অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক আকরাম খান নির্মিত ‘নকশী কাঁথার জমিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।” দর্শনীর বিনিময়ে প্রদর্শনীর আসন নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতেও অনুরোধ জানানো হয়েছে।

প্রদর্শনীটি প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেন, “প্রেক্ষাগৃহের পর ওটিটিতে এসেছে ‘নকশী কাঁথার জমিন’। আবার এটি বড় পর্দায় দেখা যাবে। আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে সিনেমাটি।” 

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের জীবনের আখ্যান নকশী কাঁথার জমিনে ফুটিয়ে তোলে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

1

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

2

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

3

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

4

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

5

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

6

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

7

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

8

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

9

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

10

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

11

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

12

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

13

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

14

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

15

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

16

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

17

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

18

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

19

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

20
সর্বশেষ সব খবর