Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

রাজধানীর ধানমন্ডিতে মায়ের বাড়িতে রাত্রিযাপন শেষে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন।

রুমন জানান, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি ধানমন্ডিতে পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। সকালেও তিনি হাসপাতালে যান।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

1

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

2

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

3

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

4

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

5

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

6

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

7

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

8

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

9

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

10

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

11

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

12

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

13

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

14

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

15

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

16

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

17

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

18

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

19

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

20
সর্বশেষ সব খবর