Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে লন্ডনে এক বিশাল বিদায় সংবর্ধনা ও জনসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের দিন পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করছে যুক্তরাজ্য বিএনপি।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফেরার আগে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের এটিই হবে শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বিজয় দিবসের তাৎপর্য এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি তারেক রহমানকে বিদায় জানাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের পাশাপাশি ইউরোপের একাধিক দেশ থেকেও বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আয়োজকদের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, বিজয় দিবসের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি থাকবে।

তারেক রহমান ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং প্রায় ১৮ মাস কারাবন্দী থাকেন। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছেন এবং দেশের বাইরে থেকেও বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা এটিকে দলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লন্ডনের এই বিদায় সংবর্ধনা ও জনসভা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং তারেক রহমানের দীর্ঘ প্রবাস-জীবনের ইতি টানার পাশাপাশি দেশের রাজনীতিতে তার সক্রিয় প্রত্যাবর্তনের একটি প্রতীকী বার্তা বহন করবে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

1

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

2

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

3

মেসিকে জার্সি উপহার দিলেন টেন্ডুলকার

4

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

5

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

6

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

7

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

8

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

9

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

10

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

11

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

12

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

13

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

14

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

15

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

16

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

17

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

18

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

19

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

20
সর্বশেষ সব খবর