Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আমীর খসরু

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এখন থেকে প্রচলিত রাজনীতির ধারা পরিবর্তন করে জনগণ ও ব্যবসায়ীদের কাছে সরাসরি ছুটে যাবে। তিনি বলেন, "রাজনীতিবিদেরা সাধারণত চান সবাই তাদের কাছে আসুক, কিন্তু বিএনপি এবার এই পদ্ধতির পরিবর্তন করছে। আমরা এবার যাদের সমস্যা, তাদের কাছেই ছুটে যাব।"

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলায় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, "প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি। আমরা তাদের কথা শুনেছি। রাজনীতি আর আগের মতো চলবে না। বিগত সরকারের পতনের পরে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা যদি আমরা ধারণ করতে না পারি, তবে সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই।"

তিনি জানান, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে 'গণতন্ত্রায়ণ' করা। তিনি বলেন, "অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনীতির সুফল যাবে সকলের কাছে; শুধু একটি গোষ্ঠীর কাছে নয়, ঢাকা বা চট্টগ্রামকেন্দ্রিক কিছু মানুষের কাছেও নয়।"

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা এখন চাকরির ইন্টারভিউ দিচ্ছি, চাকরি কিন্তু আপনারাই দেবেন। চাকরির মালিক জনগণ। বিএনপির সৃষ্টি হয়েছে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য।"

দেশের ব্যবসার জটিলতা তুলে ধরে আমীর খসরু বলেন, "একটি ব্যবসা করতে গেলে ১৯টি পারমিশনের প্রয়োজন হয়। এই ১৯টি পারমিশন পেতে একজন ব্যবসায়ীর ছয় মাস থেকে এক বছর লেগে যায়। এরপর কেউ কি এদেশে এসে ব্যবসা করবে? প্রতিটি জায়গায় বাধা।"

তিনি আশ্বাস দেন, ব্যবসাবান্ধব দেশ গড়তে এবং বিদেশি বিনিয়োগ আনতে বিএনপি সরকারি নীতিমালায় বড় পরিবর্তন আনবে। তিনি বলেন, "তারেক রহমানের স্বপ্ন, বাংলাদেশ আবার বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াবে, প্রথমে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে কিছুই হবে না।"

বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান এবং জিডিপির ৫ শতাংশ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিজিএমইএ'র সাবেক সভাপতি এস এম ফজলুর হক, অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ফরিদপুর বণিক সমিতির নেতারা বক্তব্য রাখেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

1

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

2

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

3

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

4

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

5

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

6

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

7

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

8

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

9

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

10

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

11

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

12

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

13

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

14

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

15

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

16

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

17

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

18

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

19

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

20
সর্বশেষ সব খবর