Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে  চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে— বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন।

দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র নেতারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভোলা-৩ আসনে, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে, এবং গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।

এছাড়াও, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসন থেকে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

বিস্তারিত আসছে...

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

1

হল ছাড়তে শুরু করেছেন ঢাবির আবাসিক শিক্ষার্থীরা

2

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

3

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

4

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

5

ধর্মঘট প্রত্যাহার করে এলপিজি গ্যাস বিক্রি শুরু ব্যবসায়ীদের

6

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

7

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

8

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

9

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

10

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

11

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

12

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

13

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

14

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

15

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

16

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

17

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

18

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

19

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

20
সর্বশেষ সব খবর