Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় ঐক্যমত কমিশনের সাথে একটি বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, "অনেক রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তারা দুটি ভিন্ন শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। একদল সনদ থেকে তাদের স্বাক্ষর মুছে ফেলার চেষ্টা করছে, অন্যদিকে আরেক দল এই সনদের বাস্তবায়ন ঠেকাতে উঠেপড়ে লেগেছে।"

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে নিজ দলের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় অগ্রগতি হলে তবেই এনসিপি এতে স্বাক্ষর করবে। একইসাথে, দলটি জুলাই সনদে প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়ন করে ২০২৬ সালের মধ্যে একটি সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে।

আরপিও (Representation of the People Order) সংশোধনী প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, "আমরা এই সংশোধনী প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছি। কিন্তু বিএনপি ইতোমধ্যে এই সংশোধনী যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য আইন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে।"

তিনি আরও যোগ করেন, "যদি কোনো নির্দিষ্ট দলের কারণে প্রস্তাবিত সংস্কার কার্যক্রমের গতিপথ পাল্টে যায়, তাহলে আমরা ধরে নেব যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

নির্বাচনী জোট গঠন বিষয়ে আখতার হোসেন বলেন, "দেশের স্বার্থে এবং জাতীয় প্রয়োজনে যদি জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজন হয়, তবে আমরা বিষয়টি নিয়ে ভাবব। তবে এনসিপি এখনো কোনো দলের সাথে জোটে যায়নি।"

সংস্কার কমিশনে কিছু রাজনৈতিক দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) প্রসঙ্গে তিনি বলেন, "নোট অব ডিসেন্ট যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে কমিশনের গৃহীত সিদ্ধান্তের কোনো গুরুত্বই থাকে না। ঐক্যমত কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিই বাস্তবায়ন করতে হবে। এখানে নোট অব ডিসেন্ট বাস্তবায়নের প্রশ্নই আসে না।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

1

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

2

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

3

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

4

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

5

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

6

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

7

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

8

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

9

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

10

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

11

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

12

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

13

আজ তারেক রহমানের জন্মদিন

14

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

15

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

16

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

17

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

18

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

19

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

20
সর্বশেষ সব খবর