Deleted
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পরিবার: আলাল

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পরিবার: আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান— এই তিন প্রজন্মের নেতৃত্বই দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘৭ই নভেম্বর আমাদের আত্মচেতনা, ঐক্য ও প্রজ্ঞার প্রতীক। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন—তাই সার্বভৌমত্ব অটুট রেখে অগ্রগতির পথে এগিয়ে যাওয়া এখন আমাদের নাগরিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘৭ই নভেম্বর কোনো একক গোষ্ঠীর ঘটনা নয়, এটি ছিল এক রাজনৈতিক ভূমিকম্প; স্বাধীনতা-উত্তর সময়ে জমে থাকা রাজনৈতিক টানাপোড়েন থেকে এর উৎপত্তি হয়েছিল।’
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘নৈতিকতা ও নেতৃত্বের জীবন্ত উদাহরণ’ উল্লেখ করে আলাল বলেন, “সিলেটের তেলিয়াপাড়া বৈঠকে প্রথম সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে ‘জেড ফোর্স’-এর নেতৃত্ব—সব ক্ষেত্রেই জিয়া প্রমাণ করেছেন তিনি সত্যিকারের দেশপ্রেমিক এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জিয়াউর রহমান জনগণের সরাসরি ম্যান্ডেট নেওয়ার পথ খুলে দিয়েছিলেন। তার সততা, দূরদর্শিতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।’
আলাল বলেন, ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঐক্যের প্রতীক ‘স্যার্ক’-এর ভিত্তি স্থাপন করেছিলেন শহিদ জিয়া। ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের একসূত্রে গেঁথে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা তিনি প্রতিষ্ঠিত করেন।’
সভায় সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ আলম কাকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে আলাল বলেন, ‘আজ নানা ষড়যন্ত্র ও বিভাজনের মধ্যেও মনে রাখতে হবে— ঐক্যই শক্তি, প্রজ্ঞাই নেতৃত্বের মূল গুণ। শহিদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান—এই তিন প্রজন্মের নেতৃত্বই সেই প্রজ্ঞা ও ঐক্যের প্রতীক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপেল কি ব্রণ কমায় ?

1

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

2

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

3

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

4

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

5

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

6

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

7

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

8

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

9

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

10

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

11

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

12

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

13

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

14

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

15

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

16

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

17

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

18

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

19

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

20
সর্বশেষ সব খবর